× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিভাইসে হাত রেখেই রোগ নির্ণয়ের দাবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১৬:৫১ পিএম

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬ ১৭:১১ পিএম

বাবুগঞ্জে ল্যাপটপ ও বিশেষ ডিভাইসে হাত রেখে রোগ নির্ণয়ের দাবি করে  মানুষের সঙ্গে প্রতারণা করেন আলীমুল ইসলাম নামের এক ভুয়া চিকিৎসক।  ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাবুগঞ্জে ল্যাপটপ ও বিশেষ ডিভাইসে হাত রেখে রোগ নির্ণয়ের দাবি করে মানুষের সঙ্গে প্রতারণা করেন আলীমুল ইসলাম নামের এক ভুয়া চিকিৎসক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের বাবুগঞ্জে ল্যাপটপ ও একটি বিশেষ ডিভাইসে হাত রেখে রোগ নির্ণয়ের দাবি করে দীর্ঘ ১৫ বছর যাবত সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন আলীমুল ইসলাম নামের এক ভুয়া চিকিৎসক।

এব্যাপারে তাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ল্যাপটপ ও বিশেষ ডিভাইস ব্যবহার করে রোগ নির্ণয়ের দাবি করতেন ওই চিকিৎস আলীমুল ইসলাম। ব্যবস্থাপত্রে নিজের নামের আগে লিখতেন ‘ডা.’। দাবি করতেন, মেডিসিন, চর্ম, যৌন ও অ্যালার্জি রোগের চিকিৎসায় তার অভিজ্ঞতা রয়েছে। এভাবে প্রায় ১৫ বছর যাবত বরিশালের বিভিন্ন এলাকায় রোগী দেখার অভিযোগ উঠেছে আলীমুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তবে চিকিৎসক হিসেবে তার যোগ্যতার কাগজপত্র যাচাই করে সেগুলো ভুয়া বলে শনাক্ত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
গত রবিবার রাত ৮টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কলেজ গেট এলাকার এনএমএস ফার্মেসিতে রোগী দেখার সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়েন আলীমুল ইসলাম। পরে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তার ব্যবহৃত চিকিৎসার সরঞ্জাম ও কাগজপত্র জব্দ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ জানায়, আলীমুল ইসলাম দীর্ঘদিন ধরে বরিশাল সদর, উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় রোগী দেখতেন। বাবুগঞ্জের মাধবপাশা বাজার ও বাবুগঞ্জ ডিগ্রি কলেজ গেট এলাকায় নিয়মিত রোগী দেখতেন তিনি। ব্যবস্থাপত্রে এমবিইএইচ (ভারত), ডিএমএফ (ঢাকা) এবং কলকাতার এনআরএস মেডিকেল কলেজে প্রশিক্ষণ নেওয়ার তথ্য উল্লেখ করতেন। তবে এসব যোগ্যতার পক্ষে বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনার নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তামিম মল্লিক ও মেডিকেল কর্মকর্তা তূর্য অধিকারী উপস্থিত ছিলেন।
ইউএনও আসমা উল হুসনা বলেন, চিকিৎসক না হয়েও চিকিৎসক পরিচয়ে রোগী দেখার অভিযোগে অভিযান চালানো হয়। আলীমুল ইসলাম বৈধ যোগ্যতার কাগজপত্র দেখাতে পারেননি।
ভবিষ্যতে চিকিৎসাসংক্রান্ত কোনো কার্যক্রমে জড়িত না হওয়ার শর্তে তাকে কারাদণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার ব্যবহৃত ডিভাইস ও ভুয়া কাগজপত্র জব্দ করা হয়েছে।
জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, আলীমুল ইসলাম বরিশালের উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকার আব্দুল আলী হাওলাদারের ছেলে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা