× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগামী বছর দেশে বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১৬:০১ পিএম

জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। ফাইল ছবি

জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। ফাইল ছবি

আগামী বছর দেশে উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

রবিবার দুপুরে বরগুনার বেতাগী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত উন্নয়ন ও আইনশৃঙ্খলা সভায় দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও বিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

নুরুল ইসলাম মনি বলেন, “হাসিনার বিদ্যুৎকেন্দ্র আছে, কিন্তু ভেতরে মেশিন নেই।” তার অভিযোগ, শেখ হাসিনার সরকারের আমলে অর্থ আত্মসাতের উদ্দেশ্যে এসব বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছিল। এ কারণে বর্তমানে বিদ্যুতের বিল কমানোর ক্ষেত্রে সরকারের সামনে কোনো সহজ পথ নেই বলেও মন্তব্য করেন তিনি।

সভায় দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও নাগরিক অধিকার প্রসঙ্গেও বক্তব্য দেন চিফ হুইপ। গত দুই বছরে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি। নুরুল ইসলাম মনি বলেন, বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়; এ দেশের সবাই নাগরিক এবং সবার অধিকার সমান। দেশের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সভা শেষে বেতাগী উপজেলার অসহায় ও দুস্থ ৩৭টি পরিবারের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়। পাশাপাশি দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সব পূজামণ্ডপে নগদ অর্থ ও জিআর (গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ) চাল বিতরণ করা হয়।

উন্নয়ন ও আইনশৃঙ্খলা সভায় স্থানীয় উন্নয়ন কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনসাধারণের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। সভায় সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা