× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১৫:১৪ পিএম

অসহায় ও প্রতিবন্ধীদের চলাচল সহজ করণ এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করেছে জেলা পরিষদ। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

অসহায় ও প্রতিবন্ধীদের চলাচল সহজ করণ এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করেছে জেলা পরিষদ। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের চলাচল সহজ করা এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করেছে জেলা পরিষদ।

সোমবার বেলা ১১টার দিকে জেলা পরিষদে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান। এ সময় জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহমুদা রহমানসহ পরিষদের কর্মকর্তা-কর্মচারী, জেলার বিএনপির নেতারা এবং স্থানীয় অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

হুইল চেয়ার পেয়ে উপকারভোগী হৃদয় বলেন, “আমার চলাফেরা করতে অনেক কষ্ট হতো। একটি হুইল চেয়ার আমার খুব প্রয়োজন ছিল। জেলা পরিষদের পক্ষ থেকে বিনামূল্যে হুইল চেয়ার পেয়ে আমি অনেক উপকৃত হয়েছি। এখন আমার চলাফেরা আগের চেয়ে সহজ হবে। এ ধরনের মানবিক উদ্যোগের জন্য জেলা পরিষদকে ধন্যবাদ জানাই।”

আরেক উপকারভোগী মারুফা আক্তার বলেন, “অভাব-অনটনের কারণে নিজের টাকায় হুইল চেয়ার কেনা সম্ভব হয়নি। চলাফেরার জন্য অন্যের সহযোগিতা নিতে হতো। জেলা পরিষদের পক্ষ থেকে হুইল চেয়ার পেয়ে আমার অনেক উপকার হয়েছে। এটি আমার দৈনন্দিন চলাফেরায় সহায়তা করবে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে এভাবে আরও প্রতিষ্ঠান এগিয়ে আসবে বলে আমরা প্রত্যাশা করছি।”

জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, “সমাজের অবহেলিত, বিশেষ চাহিদাসম্পন্ন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। প্রতিবন্ধিতা কোনো অভিশাপ নয়। সঠিক সুযোগ ও সহযোগিতা পেলে তারাও সমাজের মূলধারায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।”

তিনি আরও বলেন, জেলা পরিষদের উদ্যোগে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণের মূল উদ্দেশ্য হলো প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করা এবং তাদের আত্মবিশ্বাস বাড়ানো। এ ধরনের মানবিক উদ্যোগ অসহায় মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, কিশোরগঞ্জ জেলা পরিষদ সব সময় মানবকল্যাণ ও এলাকার সার্বিক উন্নয়নে সাধারণ মানুষের পাশে থাকবে। সমাজের অবহেলিত ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা