× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেউ আইনের ঊর্ধ্বে নয়: ইশরাক ইস্যুতে আইনমন্ত্রী

প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১৪:০০ পিএম

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬ ১৪:০২ পিএম

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক বিষয় নিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থি কাজ করে, তবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি কেউ আইনের ঊর্ধ্বে নয় বলেও মন্তব্য করেন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ পিটিআইয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ মন্তব্য করেন।

সারের ডিলার নিয়োগ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ার কোনো অনিয়ম হয়নি। আইনি ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই সারা দেশে সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।

বিরোধী দলের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, বিরোধী দলের প্রধান কাজই হলো সরকারের বিরোধিতা করা। সরকার যত ভালো কাজই করতে যাক না কেন, তারা তার বিরোধিতা করবে। তবে আমরা এতে কান দিচ্ছি না। আমরা বিশ্বাস করি, যাদের বরাদ্দ দেয়া হয়েছে, তারা তাদের ন্যায্য ও প্রাপ্য অংশই পাচ্ছে।

এর আগে সকালে মন্ত্রী ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নেন। হাসপাতালটির চিকিৎসাসেবার মান উন্নয়ন ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা