নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১৩:১৭ পিএম
ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
বরিশাল নগরে ২০০টি ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার সকাল ৭টার দিকে নগরের বিএম কলেজ রোডের তালভিটা
লেন এলাকায় এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেনÑ মো. নয়ন (২৫) ও তার স্ত্রী
মুক্তা আক্তার (২৯)। তারা নগরের ১৯ নম্বর ওয়ার্ডের তালভিটা লেনের কাশেম মহলে একটি
বাড়িতে ভাড়া থাকতেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশালের বিভাগীয়
গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলমের পাঠানো তথ্য অনুযায়ী,
অভিযানের সময় তাদের তল্লাশি করে ২০০টি ইয়াবা ও একটি ইনফিনিক্স স্মার্টফোন জব্দ করা
হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করা হয়েছে।