× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছেলে ও মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ২২:২৯ পিএম

চিরিরবন্দর থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চিরিরবন্দর থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ছেলে ও মেয়েকে শ্বাসরোধে হত্যার পর নিজের গলায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

রবিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলো মোস্তাফাপুর গ্রামের মাহাতাব হোসেনের পুত্র শাকিলের স্ত্রী স্বর্ণা আক্তার (২২), তার ছেলে সাফায়েত হোসেন (৪) ও কন্যা রাইসা আক্তার (১)।

স্থানীয়রা জানায়, স্বামী শাকিলের সঙ্গে তার স্ত্রী স্বর্ণা আক্তারের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকত। গতকাল সন্ধ্যা ৬টার পর পরিবারের অন্য সদস্যরা যখন বাজারের দিকে যান, সেই সুযোগে গৃহবধূ স্বর্ণা আক্তার তার ছেলে সাফায়েত এবং মেয়ে রাইসা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর নিজের গলায় ওড়না পেঁচিয়ে তিনিও আত্মহত্যা করেন।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ-উন-নবী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রকৃত কারণ ও বিস্তারিত খতিয়ে দেখে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা