× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে ফের অগ্নিকাণ্ড, এবার ঝুটের গোডাউনে আগুন

গাজীপুর সিটি প্রতিবেদক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ২২:০৯ পিএম

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬ ২২:১২ পিএম

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন আমবাগ ঈদগাহ মাঠসংলগ্ন একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন আমবাগ ঈদগাহ মাঠসংলগ্ন একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরে টানা তৃতীয় দিনের মতো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন আমবাগ ঈদগাহ মাঠসংলগ্ন একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেল রবিবার সন্ধ্যায় আগুন লাগার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ফায়ার সার্ভিস বলছে, সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে গোডাউনটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান রাত ৮টা ১০ মিনিটে।

ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুন পুরোপুরি নির্বাপণের কাজ তখনো চলছিল। এ সময় ঘটনাস্থলে গোডাউনের মালিকপক্ষের কাউকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা