× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মা ইলিশ সংরক্ষণে কঠোর কোস্ট গার্ড

ভোলা প্রতিবেদক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ২১:৩৬ পিএম

শিবপুরের ভোলার খাল নামক এলাকায় জেলেপল্লীতে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের লে. কমান্ডার জামিলুল রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শিবপুরের ভোলার খাল নামক এলাকায় জেলেপল্লীতে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের লে. কমান্ডার জামিলুল রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশে চলছে ইলিশের প্রধান প্রজনন মৌসুম। সরকার মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা জারি করেছে। তারপরও বিভিন্ন জায়গায় ধরা হচ্ছে ইলিশ। কোস্ট গার্ড মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনাসহ জেলেদের সচেতন করছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে।

রবিবার দুপুরে জেলার শিবপুরের ভোলার খাল নামক এলাকায় জেলেপল্লীতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের লে. কমান্ডার জামিলুল রহমান।

এ সময় তিনি বলেন, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা চলার ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে না। কোস্ট গার্ড নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। টহলও দেওয়া হচ্ছে সারাক্ষণ। জেলেরা নিষেধাজ্ঞা অমান্য না করেন এ ব্যাপারে তাদের সচেতন করে তোলা হচ্ছে। এ ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয় মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনাসভার।

জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীসহ অন্যান্য সরকারি সংস্থা মিলে মা ইলিশ রক্ষায় তৎপর রয়েছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় সরকার গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা