× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিনদুপুরে ফ্রান্স প্রবাসীর টাকা ছিনতাই

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ২১:২১ পিএম

ছিনতাইকারীরা মাসুম মোল্লাকে মোটরসাইকেলসহ সড়কে ফেলে দেওয়ায় তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ছিনতাইকারীরা মাসুম মোল্লাকে মোটরসাইকেলসহ সড়কে ফেলে দেওয়ায় তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাসুম মোল্লা নামে এক ফ্রান্স প্রবাসীর কাছ থেকে ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

রবিবার দুপুরে উপজেলার আধুরিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা একটি সাদা প্রাইভেটকারে এসে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়।

এ সময় মাসুম মোল্লাকে মোটরসাইকেলসহ সড়কে ফেলে দেওয়া হলে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। মাসুম মোল্লা উপজেলার করাটিয়া এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে। মাসুম মোল্লার শ্বশুর বরকত উল্লাহ জানান, তার বাড়ি হোড়গাঁও এলাকায়। জমি রেজিস্ট্রি করার জন্য তিনি রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ভুলতায় ঢাকা ব্যাংকের শাখা থেকে ১১ লাখ টাকা এবং ইসলামী ব্যাংকের শাখা থেকে ১৫ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করেন। পরে টাকাগুলো তার মেয়ের জামাতা মাসুম মোল্লার কাছে বুঝিয়ে দেন।

বরকত উল্লাহর কাছ থেকে টাকা বুঝে নিয়ে মাসুম মোল্লা নিজের মোটরসাইকেলে একটি ব্যাগে ২৬ লাখ ৮০ হাজার টাকা নিয়ে বাড়ি করাটিয়ার উদ্দেশে রওনা হন। দুপুর ১২টা ৫ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া এলাকায় পৌঁছালে একটি সাদা প্রাইভেটকারে আসা তিন থেকে চারজনের একটি দল তার পথরোধ করে। এ সময় ছিনতাইকারীরা টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে তাকে মোটরসাইকেলসহ সড়কে ফেলে দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মাসুম মোল্লা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান বলে জানান তার শ্বশুর বরকত উল্লাহ।

তিনি আরও জানান, জমি রেজিস্ট্রি করার জন্যই ব্যাংক থেকে ওই টাকা উত্তোলন করেছিলেন। এ ঘটনায় তিনি রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ছিনতাইকারীদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চালানোর আশ্বাস দিয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা