× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিষেধাজ্ঞার মধ্যেও প্রকাশ্যে ইলিশ শিকার ও বেচাকেনা

দশমিনা (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ২১:১৮ পিএম

পটুয়াখালীর দশমিনায় প্রকাশ্যে মা ইলিশের বেচাকেনার অভিযোগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর দশমিনায় প্রকাশ্যে মা ইলিশের বেচাকেনার অভিযোগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মা ইলিশ রক্ষায় চলছে সরকারি নিষেধাজ্ঞা। তারপরও পটুয়াখালীর দশমিনায় প্রকাশ্যে মা ইলিশের বেচাকেনা চলছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, সকাল থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে চলছে ইলিশ কেনাবেচা। এতে ইলিশের প্রজনন রক্ষায় সরকারের নেওয়া উদ্যোগ কতটা কার্যকর হচ্ছে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, নিষেধাজ্ঞার মধ্যেও কিছু অসাধু ব্যক্তি প্রকাশ্যে মা ইলিশ শিকার ও বিক্রি করছেন। এসব কার্যক্রম বন্ধে প্রশাসন ও নৌ পুলিশের নজরদারিতে রয়েছে শিথিলতা। সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা ও নৌ পুলিশের ভূমিকা নিয়েও অভিযোগ স্থানীয়দের।

এলাকাবাসীর প্রশ্নÑ নিষেধাজ্ঞা কার্যকর থাকলে কীভাবে সকাল থেকে গভীর রাত পর্যন্ত মা ইলিশের বেচাকেনা চলে। কোথায় নজরদারি, কোথায় অভিযান, আর কীভাবে নিষিদ্ধ মাছ ক্রেতাদের হাতে পৌঁছে যাচ্ছে?

কাটাখালী গ্রামের মো. শাজাহান গাজী জানান, প্রজনন মৌসুমে মা ইলিশ নির্বিচারে আহরণ ও বিক্রি অব্যাহত থাকলে দীর্ঘমেয়াদে দেশের মৎস্য সম্পদের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে মা ইলিশের অবৈধ বেচাকেনা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি নিষেধাজ্ঞা বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবহেলা কিংবা যোগসাজশের প্রমাণ থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

এ বিষয়ে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ হাসান মৃধা জানান, মা ইলিশ সংরক্ষণে কঠোরভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে। এছাড়া মাছ ধরার কয়েক লাখ মিটার অবৈধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি সম্প্রতি নদীতে মাছ ধরে তীরবর্তী এলাকায় বিক্রির ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে মৎস্য বিভাগ ও সংশ্লিষ্ট পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা