× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমপির কাছে অভিযোগ জানাতে বসছে ৬০ বাক্স

পটিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ২১:১৪ পিএম

পটিয়া উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে দলীয় নেতাকর্মীদের হাতে অভিযোগ বাক্সগুলো তুলে দেন সংসদ সদস্য এনামুল হক এনাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটিয়া উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে দলীয় নেতাকর্মীদের হাতে অভিযোগ বাক্সগুলো তুলে দেন সংসদ সদস্য এনামুল হক এনাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামের পটিয়ায় সাধারণ মানুষের অভিযোগ সরাসরি সংসদ সদস্যের কাছে পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদ, সরকারি দপ্তর ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযোগ বাক্স বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এসব বাক্সে অভিযোগ জমা দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট ঘটনার তথ্য-প্রমাণ দিতে হবে। প্রাথমিকভাবে উপজেলার বিভিন্ন স্থানে ৬০টি অভিযোগ বাক্স স্থাপন করা হবে।

শনিবার দুপুরে উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে দলীয় নেতাকর্মীদের হাতে অভিযোগ বাক্সগুলো তুলে দেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। পরে উপজেলা নির্বাচন অফিসে একটি অভিযোগ বাক্স স্থাপন করা হয়।

এ উদ্যোগের বিষয়ে সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, সরকারি সেবা নিতে গিয়ে অনেক সময় সাধারণ মানুষ বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়। তারা যেন সহজে ও নির্ভয়ে নিজেদের অভিযোগ জানাতে পারে, সে লক্ষ্যেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের সমস্যা সমাধানে তাকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকে সরকারি দপ্তর, ইউনিয়ন পরিষদ, বাজারসহ বিভিন্ন স্থানে অভিযোগ বাক্স বসানো হবে। 

অভিযোগ বাক্স বিতরণকালে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন, জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বখতিয়ার উদ্দীন বকুল, পৌরসভা বিএনপি নেতা মিজানুর রহমান ও আবদুল মান্নান, যুবদল নেতা কাজী আরিফ উল্লাহ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওবায়দুল হক রিকুসহ আরও অনেকে।

পৌর বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের বলেন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে অভিযোগ জানানোর এ উদ্যোগ প্রশংসনীয়। এর মাধ্যমে সাধারণ মানুষ তাদের সমস্যার কথা তুলে ধরার সুযোগ পাবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা