× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সনাতনীদের মাঝে বস্ত্র বিতরণ এমপি জসিমের

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ২০:৩১ পিএম

চন্দনাইশের গাছবাড়ীয়া অসহায় ও দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমপি জসিম উদ্দিন আহমেদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চন্দনাইশের গাছবাড়ীয়া অসহায় ও দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমপি জসিম উদ্দিন আহমেদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামের চন্দনাইশে অসহায় ও দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার গাছবাড়ীয়া সর্বজনীন হরিমন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে মন্দির পূজা উদযাপন পরিষদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ জসিম উদ্দিন আহমেদ। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।

আয়োজকরা জানান, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক দায়বদ্ধতা থেকে এই বস্ত্র বিতরণের আয়োজন করা হয়। এ ধরনের উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. মিলন ধর এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ভব শংকর ধর। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অরূপ রতন চক্রবর্তী।

এতে বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, চন্দনাইশ থানার ওসি এসএম দিদারুল ইসলাম সিকদার ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ হাশেম রাজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এমপি জসিম উদ্দিন আহমেদের আগে দোহাজারী পৌরসভার হাজারী বাড়ি পূজামণ্ডপে ও জামিজুরী পূজামণ্ডপ পরিদর্শন করে। এ সময় উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভার বিএনপির সাবেক আহ্বায়ক কামাল উদ্দিন, বিএনপি নেতা হাজী জামাল উদ্দিন, দোহাজারী পৌরসভা যুবদলের আহ্বায়ক ইফতেখার উদ্দিন সুমনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা