× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টুপটুপ রিসোর্টে নিহত ১০ জনের ডিএনএ নমুনা ঢাকায় পাঠানো হয়েছে

কক্সবাজার অফিস

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ২০:২১ পিএম

পুড়ে যাওয়া টুপটুপ রিসোর্ট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পুড়ে যাওয়া টুপটুপ রিসোর্ট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারে উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে মারা যাওয়া ১০ জনের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।

রবিবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা মরদেহগুলো থেকে নমুনা সংগ্রহের পর পরীক্ষার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রিমন ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহগুলো থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার জন্য এসব নমুনা ঢাকার মালিবাগে পাঠানো হচ্ছে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, শনাক্তকরণের কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে রবিবার বিকেল ৩টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রবেশ করেন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার সুবক্তগীন মাহামুদ সোহেল। প্রায় তিন ঘণ্টা ধরে ১০টি মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।

পরে সন্ধ্যা ৬টার দিকে মর্গ থেকে বেরিয়ে তিনি জানান, পরিচয় শনাক্তের জন্য মরদেহগুলো থেকে নমুনা সংগ্রহ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার সকালে কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় টুপটুপ রিসোর্টে আগুনে ১০ পর্যটকের প্রাণহানির পাশাপাশি আহত হন ৭ জন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা