× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রিপেইড মিটার বাতিল দাবিতে হরতালের ডাক

রংপুর অফিস

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ১৯:৫৯ পিএম

রংপুর প্রেস ক্লাব চত্বরে সংবাদ সম্মেলন করেন বিদ্যুৎ গ্রাহক ফোরামের উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুর প্রেস ক্লাব চত্বরে সংবাদ সম্মেলন করেন বিদ্যুৎ গ্রাহক ফোরামের উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুরে প্রিপেইড মিটার অপসারণ, প্রকল্প বাতিল ও সেবার নামে হয়রানির প্রতিবাদে ৩০ নভেম্বর হরতালের ডাক দিয়েছে বিদ্যুৎ গ্রাহক ফোরাম। ওই দিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস দিবস হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

রবিবার রংপুর প্রেস ক্লাব চত্বরে সংবাদ সম্মেলন করে বিদ্যুৎ গ্রাহক ফোরামের উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রিপেইড মিটার অপসারণ ও প্রকল্প বাতিল, নতুন গ্রাহকদের ডিজিটাল পোস্টপেইড মিটার প্রদান, নেসকো দুর্নীতি, সেবার নামে হয়রানি বন্ধ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে রংপুরবাসী বিদ্যুৎ গ্রাহক ফোরামের নেতৃত্বে আন্দোলন করে আসছে। ইতিমধ্যে দফায় দফায় জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি, মানববন্ধন বিক্ষোভ-সমাবেশসহ নানা কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করেছি। সর্বশেষ ‘স্তব্ধ রংপুর’ প্রতীকী কর্মসূচি ও নেসকোর প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা হলেও নেসকো কর্তৃপক্ষ গণদাবিকে পাশ কাটিয়ে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।

তিনি আরও বলেন, রংপুর দারিদ্র্যপীড়িত অঞ্চল। বর্তমান ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের বাজারে জীবন চালানো যেখানে দায়, সেখানে বিদ্যুৎ বিভাগের নানা অপকর্ম, অব্যাহত লোডশেডিং, ভূতুড়ে বিল তার ওপর মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে প্রিপেইড মিটার গ্রাহকদের জীবন অতিষ্ট করে ফেলেছে। তাই বিষয়টি সরকারপ্রধানের দৃষ্টিগোচর করতে এবং দাবি বাস্তবায়ন করতে আগামী ৩০ নভেম্বর সোমবার সকাল ৬টা হতে দুপুর ১২টা সর্বাত্মক অর্ধদিবস দিবস হরতালের কর্মসূচি ঘোষণা করা হলো। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুর জেলার আহ্বায়ক অধ্যাপক দেলোয়ার হোসেন, সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু প্রমুখ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা