× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাতির আক্রমণে নিহত পরিবারে ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কাপ্তাই প্রতিবেদক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ১৯:১৫ পিএম

কাপ্তাইয়ে বুনো হাতির আক্রমণে নিহত মংখ্যাইচিং মারমা প্রকাশ মাস্টারের পরিবারকে বন বিভাগের পক্ষ থেকে তিন লাখ টাকার আর্থিক ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কাপ্তাইয়ে বুনো হাতির আক্রমণে নিহত মংখ্যাইচিং মারমা প্রকাশ মাস্টারের পরিবারকে বন বিভাগের পক্ষ থেকে তিন লাখ টাকার আর্থিক ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাঙামাটির কাপ্তাই উপজেলায় বুনো হাতির আক্রমণে নিহত মংখ্যাইচিং মারমা প্রকাশ মাস্টারের (৬০) পরিবারকে বন বিভাগের পক্ষ থেকে তিন লাখ টাকার আর্থিক ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে।

রবিবার কাপ্তাইয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক চেক বিতরণ অনুষ্ঠানে নিহতের পরিবারের প্রতিনিধি সানুই মারমার হাতে এই ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়।

জানা যায়, গত ১৩ এপ্রিল কাপ্তাইয়ের চিতমরম এলাকায় বুনো হাতির আকস্মিক আক্রমণে মৃত্যুবরণ করেন স্থানীয় মংখ্যাইচিং মারমা প্রকাশ মাস্টার। এই ঘটনার পর মে মাসে নিহতের স্বজনরা বিধি মোতাবেক ক্ষতিপূরণের জন্য বন বিভাগের নিকট আবেদন করেন। দাখিলকৃত আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে বন বিভাগ তা চূড়ান্তভাবে অনুমোদন করে এবং আজকে আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণ প্রদান সম্পন্ন করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রায়হানুল ইসলাম, কাপ্তাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা খান মোহাম্মদ আনোয়ার হোসেন এবং কর্ণফুলী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. ফজলে রাব্বিসহ বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কর্মকর্তারা জানান, বুনো হাতির তাণ্ডবে জনগণের ধন-সম্পদ ও জীবনের ক্ষয়ক্ষতি কমাতে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় বন বিভাগ সর্বদা তৎপর রয়েছে। এই সহায়তার চেক হাতে পাওয়ায় বন বিভাগের প্রতি ক্ষতিগ্রস্ত পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা