× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর সফর ঘিরে রাজশাহীজুড়ে উৎসবের আমেজ

রাজু আহমেদ, রাজশাহী

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ১৪:১৩ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহী সফরে আসছেন। তিন ঘণ্টার এই সফরে তিনি রাজশাহী ধর্মসভায় আয়োজিত দুর্গাপূজ মণ্ডপ পরিদর্শন শেষে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। 

তার এই সফর সফল করতে ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে বিএনপি। রাজশাহীর ৮ জেলা থেকে লক্ষাধিক নেতাকর্মী এই জনসভায় অংশ নেবেন। নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার দুপুর সোয়া ১টায় রাজশাহী শাহমখদুম বিমানবন্দরে নেমে প্রথমেই প্রধানমন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজার মন্ডপ দেখতে যাবেন। এরপর রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত জনসভায় অংশ নেবেন। দুপুর সোয়া একটা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩ ঘণ্টার নির্ধারিত এই সফর ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যানের নির্দেশনা শুনতে ও তার কর্মসূচি সফল করতে রাজশাহীর ৮ জেলার নেতাকর্মীরা ইতোমধ্যে নানা প্রস্তুতি নিতে শুরু করেছেন।

রাজশাহী নগরীর গুরুত্বপূর্ণ সড়কসহ ঐতিহাসিক মাদ্রাসা মাঠ (যা বর্তামানে হাজী মোহম্মদ মুহসনীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ) সাজানোর কাজ চলছে। ইতোমধ্যে এসএসএফের পক্ষ থেকে ধর্মসভাসহ মাদ্রাসা মাঠ পরিদর্শন করা হয়েছে।

সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি বলেন, রাজশাহী রেশম কারাখানা ও চিনিকল চালুর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি রয়েছে। তারই ধারাবাহিকাতয় এই সফরে তিনি এবার আখ চাষিদের প্রণোদনা দেবেন। এর মধ্য দিয়ে আখ চাষিরা যেমন আখ চাষে আগ্রহী হবেন, তেমনই এই শিল্প কারখানা ফের নতুন করে প্রাণ ফিরে পাবে। তাছাড়া তিনি সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করবেন; যা সৌহার্দ্য ও  সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।

প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত জনসভায় ১১ বার অংশ নিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও

এই মাঠেই ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথম বারের মতো তাদের সন্তানও একই মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি রাজশাহীবাসীর প্রত্যাশা পূরণে প্রধানন্ত্রী তারেক রহমানের এই সফর গুরুত্বপূর্ণ বলে মত দলটির নেতাদের।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহী বিভাগের আশপাশের সব জেলা থেকে মানুষ আসবে। তাদেরকে নগরীর বাইরেই গাড়ি রাখতে হবে। উদ্দেশ্য যানজট নিরসন ও সবার নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়া প্রধানমন্ত্রী যেসব রুট দিয়ে আসবেন বা সভা করবেন সেসব স্থানে সব ধরণের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে কাজ চলছে। কৃষিনির্ভর শিল্পগুলো চাঙ্গা করতে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন। আখ চাষিদের প্রণোদনা দেওয়া হবে। দেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রক্ষার ক্ষেত্রে তিনি সর্বত্র তৎপর রয়েছেন।

প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান তারেক রহমানের জনসভা কানায় কানায় পরিপূর্ণ থাকবে উল্লেখ করে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহী, রংপুর ও চট্টগ্রামে একদিনে তিনটি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। রাজশাহী বিভাগের সব নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের আগমন ঘিরে আমাদের ব্যাপক প্রস্তুতি চলছে। স্মরণকালের সর্ববৃহৎ জনসভা হবে আগামী মঙ্গলবার। চিনি শিল্প হারিয়ে যেতে বসেছে। এই শিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনতে তিনি কাজ করছেন। যার ‍সুফল জনগণ ভোগ করবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা