× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগামী মঙ্গলবার রংপুর ধর্মসভায় আসছেন প্রধানমন্ত্রী

রংপুর অফিস

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ১৩:২৭ পিএম

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬ ১৩:৩০ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

রংপুরে উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা পালিত হচ্ছে। মন্ডপে মন্ডপে চলছে ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও আরতি। দর্শনার্থীরা নতুন পোষাকে পরিবার-পরিজন নিয়ে প্রতিমা দর্শন করছেন।

এ বছর মন্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) পূজামন্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসার খবরে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে দুর্গা উৎসবের আনন্দ বাড়িয়ে তুলেছে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রংপুর নগরীর ধর্মসভা রাধাগোবিন্দ মন্দির পরিদর্শন করেন বিজিবি ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজিউর রহমান। তিনি ওই মন্দিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন নিয়ে মন্দির কমিটির সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিজিবির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন। এরপর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক নগরী শ্রী শ্রী করুনাময়ী কালিমন্দির পরিদর্শন করে মন্দির কমিটির নেতাদের সঙ্গে কুশল বিনিময়সহ শুভেচ্ছা উপহার দেন।  

৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজিউর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মঙ্গলবার রংপুর ধর্মসভায় পূজামন্ডপ দেখতে যাবেন। ব্যাটালিয়ন হেডকোয়াটার্সের পক্ষ থেকে ৪টি পেট্রোল টিম আমরা নির্ধারণ করেছি। এসএসএফের সঙ্গে আমাদের সমন্বয় হয়েছে। তাদের নিরাপত্তা বলয়ের মধ্যে যে স্থানগুলো আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে, সেখানে সশস্ত্র বিজিবি সদস্য মোতায়েন থাকবে। প্রধানমন্ত্রীর সার্বিক নিরাপত্তা বিধানের জন্য আমাদের অংশে যা করণীয় তাই করা হবে। এছাড়া সৈয়দপুর বিমানবন্দের আমাদের একটি পেট্রোল টিম প্রধানমন্ত্রীর আগমন থেকে প্রস্থান পর্যন্ত অবস্থান করে নিরাপত্তা দেবে।

তিনি বলেন, রংপুরের সব পূজামন্ডপে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গা উৎসব পালিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমাদের টহল অব্যহত রয়েছে। পুলিশের সঙ্গে সমন্বয়ক করে আমরা নিরাপত্তা বিধানে কাজ করে যাচ্ছি। আশা করছি দুর্গাপূজায় কোনো দুষ্কৃতকারীর চেষ্টা সফল হবে না।

এদিকে শনিবার দুপুরে রাজশাহী অঞ্চলে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার রংপুর শ্রী শ্রী করুনাময়ী কালিমন্দির পরিদর্শন করেছেন। এ সময় তিনি মন্দির কমিটি ও দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি বলেন, দুর্গাপূজায় আমি কখনও রংপুরে পূজামন্ডপ পরিদর্শন করিনি। রংপুরে সুন্দর পরিবেশে পূজা হচ্ছে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ও সম্প্রীতি বজায় রেখে পূজা উদযাপন করছেন হিন্দু ধর্মাবলম্বীরা। আশা করছি দূর্গা মা যেন সবাইকে সুখ-শান্তি, সমৃদ্ধি দান করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা