× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রহ্মপুত্রে ৯০ কেজির বাঘাইড়

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ০৯:১৪ এএম

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬ ১২:১৭ পিএম

ব্রহ্মপুত্র নদে এক জেলের জালে ধরা পড়া বিশাল বাঘাইড় মাছ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ব্রহ্মপুত্র নদে এক জেলের জালে ধরা পড়া বিশাল বাঘাইড় মাছ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে এক জেলের জালে ধরা পড়েছে ৯০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। পরে মাছটি কেটে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে মোট ১ লাখ ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়। গতকাল শনিবার মাছটির ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। 

এর আগে শুক্রবার সকালে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের পুঁটিমারী এলাকায় ব্রহ্মপুত্র নদে জেলে নরেন্দ্র নাথের জালে ৯০ কেজির বাঘাইড় মাছটি ধরা পড়ে। বিশাল আকৃতির মাছটি দেখতে স্থানীয় বাজারে ভিড় করেন ক্রেতা ও উৎসুক মানুষ। মাছটি ১ লাখ ১০ হাজার টাকায় কিনে নেন থানাহাট বাজারের মাছ ব্যবসায়ী মো. সাজু মিয়া। পরে মাছটি কেটে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে খুচরা বিক্রি করেন তিনি।

মাছ ব্যবসায়ী সাজু মিয়া জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদের পানি কমে আসায় জেলেদের জালে বাঘাইড়, পাঙাশসহ বিভিন্ন প্রজাতির বড় মাছ ধরা পড়ছে। এসব মাছ বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। তিনি বিভিন্ন ঘাট থেকে বড় মাছ কিনে এনে কেটে খুচরা বিক্রি করেন।

এ ছাড়া বড় ব্যবসায়ী, শিল্পপতি, আমলা ও রাজনৈতিক ব্যক্তিরা আগ্রিম অর্ডার দিয়ে তার কাছ থেকে এসব মাছ কেনেন। ক্রেতাদের চাহিদা অনুযায়ী ব্রহ্মপুত্র নদের বিভিন্ন প্রজাতির বড় মাছ পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে বলে জানান তিনি।

চিলমারী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. এমদাদুল হক বলেন, বর্তমানে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় নানা প্রজাতির বড় মাছ ধরা পড়ছে। এতে জেলে ও মাছ ব্যবসায়ীরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। তবে দেশীয় বড় মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে মৎস্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরিকল্পনা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা