× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান নেতৃত্বে ইউএনও

তজুমদ্দিন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ২২:৪২ পিএম

তজুমদ্দিন বাজারের পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

তজুমদ্দিন বাজারের পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভোলার তজুমদ্দিন বাজারের পরিবেশ পরিচ্ছন্ন ও ক্রেতা-বান্ধব করতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার সকালে তজুমদ্দিনের প্রধান বাজারে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বনি আমিন।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু ও সাধারণ সম্পাদক অমর আসাদ রিন্টু, প্রেস ক্লাবের আহ্বায়ক সাইদুল হক মুরাদসহ স্থানীয় রাজনৈতিক নেতা, তজুমদ্দিন বাজার সমিতির সভাপতি-সম্পাদক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

অভিযানে বাজারের প্রধান সড়ক, ভেতরের গলি, ড্রেন, মাছ বাজার ও কাঁচাবাজারের আশপাশে জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়। পরে ব্যবসায়ীদের দোকানের সামনে নিজ দায়িত্বে পরিষ্কার রাখা এবং যত্রতত্র ময়লা না ফেলার জন্য সচেতন করা হয়।

ইউএনও বনি আমিন বলেন, তজুমদ্দিন বাজার এই উপজেলার প্রাণ। বাজার পরিষ্কার থাকলে ক্রেতা-বিক্রেতা উভয়েরই স্বাস্থ্য ভালো থাকবে। প্রশাসন, রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে বাজারকে একটি মডেল বাজার হিসেবে গড়ে তোলা সম্ভব।

বাজারের ব্যবসায়ীরা জানান, প্রশাসনের এই উদ্যোগে তারা খুশি এবং ভবিষ্যতে বাজার পরিষ্কার রাখতে তারা প্রশাসনকে সহযোগিতা করবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা