× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ, বাবার ওপর হামলা

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ২২:২৭ পিএম

সোনাগাজী মডেল থানা। ছবি: সংগৃহীত

সোনাগাজী মডেল থানা। ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মনোয়ারুল ইসলাম নামে এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত অবস্থায় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ গ্রামের জরবা পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মনোয়ারুল ইসলামের মেয়ে তাসপিয়া আক্তার স্থানীয় লক্ষ্মীগঞ্জ নাজেরিয়া ফাজিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। অভিযোগ রয়েছে, মাদ্রাসায় যাতায়াতের পথে একই গ্রামের আব্দুল আউয়ালের ছেলে অটোরিকশা চালক মোহাম্মদ ফারুক তাকে অশ্লীল অঙ্গভঙ্গি ও আপত্তিকর কথাবার্তার মাধ্যমে উত্ত্যক্ত করতেন।

বিষয়টি নিয়ে তাসপিয়া একাধিকবার পরিবারের কাছে অভিযোগ করে। একপর্যায়ে সে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেওয়ার কথা জানায়। পরে মেয়ের নিরাপত্তার কথা বিবেচনা করে মনোয়ারুল ইসলাম বিষয়টি মাদ্রাসার অধ্যক্ষকে জানান। অধ্যক্ষ ফারুককে ডেকে সতর্ক করেন। এরপর বিষয়টি এলাকায় জানাজানি হলে বৃহস্পতিবার সন্ধ্যায় ফারুকের ভাই তারেক জরবা পুকুর এলাকায় মনোয়ারুল ইসলামের ওপর হামলা চালান বলে অভিযোগ করেছেন স্বজনেরা। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

মনোয়ারুল ইসলামের বোন ফাতেমা আক্তার বলেন, তাসপিয়া এর আগেও কয়েকবার তার মায়ের কাছে উত্ত্যক্ত করার বিষয়ে অভিযোগ জানিয়েছে। একপর্যায়ে সে মাদ্রাসায় যেতে অনীহা প্রকাশ করে। পরে বাধ্য হয়ে তার ভাই বিষয়টি মাদ্রাসার অধ্যক্ষকে জানান। এরপরই তার ভাইয়ের ওপর হামলা চালানো হয় বলে তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ওসি আবুল হাশিম জানান, মেয়েটির বাবার ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্বজনরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা