× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উত্তর সাতকানিয়া উপজেলা হচ্ছে ঘোষণা এমপি জসিম উদ্দিনের

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ২২:২৩ পিএম

উত্তর সাতকানিয়াকে নতুন উপজেলা হিসেবে ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য আলহাজ জসিম উদ্দিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উত্তর সাতকানিয়াকে নতুন উপজেলা হিসেবে ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য আলহাজ জসিম উদ্দিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অবশেষে উত্তর সাতকানিয়াবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে। উত্তর সাতকানিয়াকে নতুন উপজেলা হিসেবে ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-১৪ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ জসিম উদ্দিন।

শনিবার উত্তর সাতকানিয়ার বাণিজ্যিক কেন্দ্র কেরানীহাট চত্বরে আয়োজিত এক মহাসমাবেশে তিনি এ ঘোষণা দেন। সমাবেশে উপস্থিত হাজারো জনতার উদ্দেশে এমপি জসিম উদ্দিন চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী অনরারে (উত্তর সাতকানিয়াবাসীরে) উপজেলা দি দিয়ে! ঠিক আছে না? অনরার ঠিকানাত এহন উত্তর সাতকানিয়া লেহিবাদে, ঠিক আছে না? উত্তর সাতকানিয়ারে স্বাধীন গরি দিয়ে! ঠিক আছে না?’

এ সময় উপস্থিত জনতা ‘অয় অয়, ঠিক আছে’ বলে স্লোগান দিয়ে তার বক্তব্যকে স্বাগত জানান। আয়োজকরা জানান, বাজালিয়া, কেওচিয়া, ধর্মপুর, পুরানগড়, কালিয়াইশ ও খাগরিয়াÑ এই ৬ ইউনিয়ন নিয়ে উত্তর সাতকানিয়া উপজেলা বাস্তবায়নের দাবি দীর্ঘদিনের। নতুন উপজেলা হলে লক্ষাধিক মানুষের প্রশাসনিক ভোগান্তি কমবে। এ ছাড়া এমপি জসিম উদ্দিন আহমেদ বলেন, দোহাজারী পৌরসভাকে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত করে দেবেন।

এ ঘোষণাকে উত্তর সাতকানিয়ার ইতিহাসে একটি মাইলফলক হিসেবে দেখছেন স্থানীয়রা। এজন্য প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা