× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১২ জনকে জরিমানা

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ২২:২০ পিএম

ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১২ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১২ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১২ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার গোবিন্দাসী, নিকরাইল ও গাবসারা ইউনিয়ন সংলগ্ন যমুনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তাদের আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান। অভিযানে গোবিন্দাসী নৌ-ফাঁড়ির ইনচার্জ মো. সিদ্দিকুর রহমানসহ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। 

আটকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন গোবিন্দাসী নৌ-ফাঁড়ির ইনচার্জ মো. সিদ্দিকুর রহমান। 

দণ্ডপ্রাপ্তরা হলেনÑ ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের পাটিতাপাড়া এলাকার ইসমাইলের ছেলে আবুর রশিদ, আব্দুল মান্নানের ছেলে মতিন, মাগুরার মহম্মদপুর এলাকার হালিম মোল্লার ছেলে ইয়াসিন, কালিহাতী উপজেলার বেলটিয়া গ্রামের মান্নানের ছেলে আমিরুল, কাশিপুর এলাকার নুরুজ্জামানের ছেলে জিলানী, নিকরাইল ইউনিয়নের বানতাইচর এলাকার আলী মণ্ডলের ছেলে নূর মোহাম্মদ, নিকরাইল ইউনিয়নের ৩ নম্বর পুনর্বাসন এলাকার আব্দুল সবুরের ছেলে ইব্রাহিম, পাটিতাপাড়া এলাকার আলিম উদ্দিনের ছেলে রুবেল ও হানিফের ছেলে রফিকুল, পুনর্বাসন এলাকার আব্দুল হালিমের ছেলে ইয়াসিন, কালিহাতী উপজেলার গরিলাবাড়ী এলাকার আব্দুল হালিমের ছেলে আব্দুর রউফ এবং সিরাজগঞ্জ সদর এলাকার ফটিক মাহবুবের ছেলে নায়েব আলী।

এ বিষয়ে ইউএনও মো. মাহবুব হাসান বলেন, ‘যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য ক্ষতিকর। নদীর সম্পদ রক্ষা এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা