× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঞ্ছারামপুরে মোকবুল হত্যাকারীদের ফাঁসির দাবি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ২২:১৭ পিএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬ ২২:২৫ পিএম

ড্রেজার ব্যবসায়ী মোকবুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন কার্যালয় চত্বরে মানববন্ধন করেন এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ড্রেজার ব্যবসায়ী মোকবুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন কার্যালয় চত্বরে মানববন্ধন করেন এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ড্রেজার ব্যবসায়ী মোকবুল হোসেন গুড্ডু (৩৮) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী।

গ্রেপ্তারকৃত চার আসামির মধ্যে তিনজনকে আদালতে রিমান্ডে পাঠানোর খবর ছড়িয়ে পড়লে পাঠামারা গ্রামের সর্বস্তরের জনগণ উপজেলা প্রশাসন কার্যালয় ও বাঞ্ছারামপুর মডেল থানার সামনে শনিবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন।

গত ২৭ সেপ্টেম্বর দুপুরে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের মিরপুর সংলগ্ন তিতাস নদীর পানির তলদেশ থেকে মোকবুল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। নৌকার সঙ্গে লোহার অ্যাঙ্গেল ও শক্ত রশি দিয়ে বাঁধা অবস্থায় নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল নদীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত মোকবুল হোসেন গুড্ডু ছলিমাবাদ ইউনিয়নের পাঠামারা গ্রামের প্রয়াত মোহন মিয়া ব্যাপারীর ছেলে। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। স্থানীয় সূত্রে জানা গেছে, তিতাস নদীতে বালু উত্তোলনের ড্রেজার ব্যবসায় আসামি রুবেলের সঙ্গে তার অংশীদারত্ব ছিল।

নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেনÑ অবিদ মিয়া, বিল্লাল হোসেন, আকলিমা আক্তার আঁখি ও রুবেল।

এদের মধ্যে আসামি রুবেল আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দেওয়ায় তাকে রিমান্ডে নেওয়া হয়নি। বাকি তিন আসামিকে (অবিদ মিয়া, বিল্লাল হোসেন ও আকলিমা আক্তার আঁখি) জিজ্ঞাসাবাদের জন্য আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি ইয়াসিন জানান, ‘আমরা আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছি। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত প্রক্রিয়া শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা