× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কথা হাস্যকর: বিমানমন্ত্রী

জামালপুর প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ২১:৫৩ পিএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬ ২১:৫৩ পিএম

জামালপুর জেলা পরিষদ আয়োজিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিমানমন্ত্রী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জামালপুর জেলা পরিষদ আয়োজিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিমানমন্ত্রী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেনÑ এমন কথা এখন হাস্যকর বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে গণঅভ্যুত্থানে বিদায় নেওয়া সরকার ফিরে এসেছেÑ এমন নজির নেই। শনিবার দুপুরে জামালপুর জেলা পরিষদ আয়োজিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিমানমন্ত্রী বলেন, বাঙালি জাতি স্বাধীনচেতা। অন্যায় দেখলে এদেশের মানুষ প্রতিবাদ করে এবং সার্বভৌমত্ব রক্ষায় লড়াই করে। এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান লড়াই করেছেন। তার ছেলে এখন রাষ্ট্র পরিচালনা করছেন।

তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে হিন্দুদের বাড়ি দখল করেছে আওয়ামী লীগ, কিন্তু প্রচার করেছে জঙ্গি হিসেবে। মন্ত্রী বলেন, একটা ভঙ্গুর দেশ পেয়েছি আমরা, দেশে ফিউচার প্ল্যান ছিল না। আমাদের এক বছর সময় দেন, দেখবেন শান্তি-স্নেহ সব ফিরে আসবে।‎‎ 

জামালপুর জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবির শামীম তালুকদার ও জামালপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি প্রমুখ।

অনুষ্ঠানে ২০২৪-২৫ অর্থবছরে বিভিন্ন উপজেলার ৫৭১টি উন্নয়ন প্রকল্পের বিপরীতে মোট ১৬ কোটি ৫৩ লাখ টাকার চেক বিতরণ করেন মন্ত্রী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা