× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবনে সিনা ওষুধ কারখানার আগুন এক ঘণ্টার মাথায় নিয়ন্ত্রণে

গাজীপুর সিটি প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ২১:৩৪ পিএম

কালিয়াকৈরে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কালিয়াকৈরে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকালে উপজেলার সফিপুরে এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার বিকাল ৪টার দিকে ইবনে সিনা ওষুধ কারখানার ৬ তলা ভবনের নিচতলার স্টোর রুমে আগুন দেখতে পান কর্মীরা। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভার কাজ শুরু করে। এরপর কোনাবাড়ী ও গাজীপুর চৌরাস্তা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে যায়। ৬টি ইউনিটের ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসীম বলেন, খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে কোনাবাড়ী ও গাজীপুর চৌরাস্তা ফায়ার সার্ভিসের আরও ৪টি ইউনিট যোগ দেয়। ৬টি ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে গত বুধবার টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালের একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এছাড়া একই এলাকার একটি মার্কেটে আগুনে ৯টি দোকান পুড়ে গেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। গতকাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম। এর আগে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের পাশের প্রেস ক্লাব মার্কেটেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা