× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্গাপূজার শিক্ষা হোক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো: মঈন খান

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ২১:০৭ পিএম

নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী ড. আবদুল মঈন খান।

নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী ড. আবদুল মঈন খান।

অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া এবং নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয় শারদীয় দুর্গাপূজা। ধর্মীয় উৎসবের পাশাপাশি এই মূল্যবোধগুলো সমাজে প্রতিষ্ঠা করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান।

শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় পূজার আয়োজন ঘুরে দেখার পাশাপাশি আয়োজক, পূজারি ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী।

মঈন খান বলেন, সত্য ও মিথ্যা এবং ন্যায় ও অন্যায়ের সংঘাত যুগ যুগ ধরে চলে আসছে। দেবী দুর্গার অসুরবধের মধ্য দিয়ে অন্যায়ের পরাজয় ও ন্যায়ের বিজয়ের যে বার্তা পাওয়া যায়, তা সবার জীবনে ধারণ করা উচিত। সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। নারায়ণগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, এ অঞ্চলে বিভিন্ন ধর্মের মানুষের একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাসের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্য বজায় রেখে এই ঐতিহ্যকে এগিয়ে নিতে হবে। ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও সবাই যেন শান্তি ও শৃঙ্খলার সঙ্গে বসবাস করতে পারেন, সে পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি। আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শন শেষে নগরীর মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রমেও যান স্থানীয় সরকারমন্ত্রী। সেখানে তিনি আশ্রমের পরিবেশ ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি ও ব্যবসায়ী প্রবীর সাহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা