× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকার শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ: হুইপ দুলু

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ১৬:২৫ পিএম

অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: সংগৃহীত

অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি সরকার শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে অঙ্গীকারাবদ্ধ।

তিনি বলেন, যেকোনো সময়ের চেয়ে বর্তমান বিএনপি সরকার শিক্ষা খাতে বেশি গুরুত্ব ও বরাদ্দ দিয়েছে। আগের ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে।  পাশের হার বেশি দেখানোর জন্য তারা পরীক্ষায় কেউ অংশ নিলেই পাশ করিয়ে দিয়েছে। একটু লিখলেই জিপিএ ৫ পেয়েছে।

শনিবার সকালে জেলার নলডাঙ্গা উপজেলার মাধনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয়তলার ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফেরদৌসী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ চেয়ারম্যান রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, সদস্য নাসিম উদ্দিন নাসিম ও মাধনগর ইউনিয়ন বিএনপির নেতা মাতিনুর রহমান।

এদিকে শনিবার দুপুরে নাটোর জেলা কাজী সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু আরও বলেন, দেশে অনেক কাজী সরকারি নিয়ম নীতিমালা অনুসরণ না করে বাল্য বিয়ে দিচ্ছেন। এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।  সকল কাজীদের দেশের শৃঙ্খলা মেনে তাদের দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, এই দেশটা আমাদের সকলের। তাই দেশটাকে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করতে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা