× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিখোঁজের দুই দিন পর ব্যাগে মিলল শিশুর মরদেহ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ১৫:৫৯ পিএম

উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের আলআমিনের বসতবাড়িসংলগ্ন খাল থেকে ভাসমান অবস্থায় ব্যাগভর্তি মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের আলআমিনের বসতবাড়িসংলগ্ন খাল থেকে ভাসমান অবস্থায় ব্যাগভর্তি মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের দুই দিন পর ১০ মাস বয়সী শিশু রাইয়ানের ব্যাগভর্তি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের আলআমিনের বসতবাড়িসংলগ্ন খাল থেকে ভাসমান অবস্থায় ব্যাগভর্তি মরদেহ উদ্ধার করা হয়। রাইয়ান ওই গ্রামের রাসেল খানের ছেলে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে বাবার সাথে ঘরে ঘুমিয়ে ছিল শিশু রাইয়ান। এ সময় তার মা রুমানা বেগম ঘরের বাইরে কাজে ব্যস্ত ছিলেন। ভোর ৬টার দিকে রাসেল ঘুম থেকে উঠে ঘরে তার স্ত্রীর বোনের স্বামী আলআমিনকে দেখতে পান। এরপর তিনি আবার ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর শিশুটিকে আর খুঁজে পাওয়া যায়নি।

পারিবারিক বিরোধের জেরে আলআমিন শিশুটিকে হত্যা করেছেন বলে অভিযোগ করেছে তার পরিবার।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই আলআমিনসহ অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনের বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা করেন শিশুটির মা রুমানা বেগম। এর আগে ওই দিন দুপুরে আলআমিনকে গ্রেপ্তার করে পুলিশ।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, “এলাকায় মরদেহের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা