× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রেনে কাটা পড়ে নারী নিহত, মরদেহর ওপর দিয়ে গেল আরেক ট্রেন

বগুড়া অফিস

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ১১:২৭ এএম

ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ার নারুলী এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

প্রথম ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হলেও রেললাইন থেকে মরদেহ সরানোর আগেই এর ওপর দিয়ে চলে যায় আরেকটি ট্রেন। এতে মরদেহ ছিন্নভিন্ন হয়ে যায়।

বগুড়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনের ধাক্কায় ওই নারী নিহত হন। তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিচয় শনাক্তের চেষ্টা করছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা