কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ১০:৫০ এএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৬ ১১:৪১ এএম
এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে আগুন লাগার ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে টুপটুপ রিসোর্টে আগুন পুড়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে।
মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে শনিবার সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া শাখার কর্মকর্তা তালহা বিন জসিম ছয়টি মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত ব্যক্তিরা সবাই পর্যটক বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে মরদেহের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার পর সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে এবং সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে উদ্ধার কার্যক্রম চলছে।
এ ঘটনার পর রিসোর্ট কর্তৃপক্ষের সবাই পালিয়েছেন।
এদিকে, টুপটুপ রেস্টুরেন্টে অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের সময় প্রায় ৩০ জন যেখানে অবস্থান করছিলেন। ৪–৫ জন বের হতে পেরেছেন। তবে বাকিদের বর্তমান অবস্থা ও অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।