প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ১০:২৫ এএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৬ ১০:৫০ এএম
কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুনে চারজন নিহত হয়েছেন। ছবি: ভিডিও থেকে
কক্সবাজারের মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুনে চারজন নিহত হয়েছেন। শনিবার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় তিনজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে নেয়া হচ্ছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে।
এর আগে আগুন লাগার খবরে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।