× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঘ রুখতে নাইলনের বেড়া

খুলনা অফিস

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ২০:২৩ পিএম

বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে সুন্দরবনের ঝুঁকিপূর্ণ সীমানায় ৭৪ কিলোমিটার নাইলনের বেড়া নির্মাণ করেছে বন বিভাগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে সুন্দরবনের ঝুঁকিপূর্ণ সীমানায় ৭৪ কিলোমিটার নাইলনের বেড়া নির্মাণ করেছে বন বিভাগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মধু সংগ্রহ, মাছ ধরা কিংবা গোলপাতা কাটতে সুন্দরবনে প্রবেশ করলেই বাঘের মুখোমুখি হওয়ার আতঙ্কে থাকেন বনজীবীরা। গত দুই দশকে বাঘের সঙ্গে সংঘাতে প্রাণ গেছে আনুমানিক ৩০০ মানুষের।

এমন পরিস্থিতিতে বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে সুন্দরবনের ঝুঁকিপূর্ণ সীমানায় ৭৪ কিলোমিটার নাইলনের বেড়া নির্মাণ করেছে বন বিভাগ। কর্মকর্তাদের দাবি, বেড়া নির্মাণের পর সংশ্লিষ্ট এলাকায় বাঘ-মানুষের সংঘাত ঘটেনি। তবে উদ্যোগটির দীর্ঘমেয়াদি কার্যকারিতা ধরে রাখতে নিয়মিত নজরদারি ও রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা।

বন বিভাগ সূত্রে জানা গেছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ২০২২ সালের ২৩ মার্চ সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্প অনুমোদন দেয়। প্রকল্পটির ব্যয় ধরা হয় ৩৫ কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকা। তিন বছর মেয়াদি এ প্রকল্পের আওতায় বাঘের আনাগোনা ও বনজীবীদের ওপর হামলার ঝুঁকি বেশি এমন এলাকাগুলোতে নাইলনের বেড়া নির্মাণ করা হয়েছে।

সুন্দরবনের শরণখোলার ধানসাগর, শ্যামনগরের কৈখালী, কৈলাশগঞ্জ ও সুতারখালী ইউনিয়নের গুনারীসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ বেড়া স্থাপন করা হয়। বন বিভাগের দাবি, এসব এলাকায় বেড়া বাঘের লোকালয়ে প্রবেশ ঠেকাতে সহায়ক ভূমিকা রাখছে। একই সঙ্গে বনের মধ্যে অস্থায়ী ক্যাম্পে অবস্থান করা মৌয়াল, বাওয়ালি ও জেলেদের নিরাপত্তাও বাড়ছে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমান জানান, বনের সীমানায় ৭৪ কিলোমিটার এলাকায় নাইলনের বেড়া নির্মাণ সম্পন্ন হয়েছে। তার দাবি, বেড়া স্থাপনের পর সংশ্লিষ্ট এলাকায় মানুষ ও বাঘের সংঘাত ঘটেনি। ২০১৮ সালের পর লোকালয়ে নতুন করে বাঘ প্রবেশের ঘটনাও তাদের নজরে আসেনি।

বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, নাইলনের বেড়া বাঘের জন্য একধরনের মনস্তাত্ত্বিক বাধা হিসেবে কাজ করে। দৃশ্যমান প্রতিবন্ধকতা দেখে বাঘ অনেক সময় লোকালয়ের দিকে না গিয়ে বনের গভীরে ফিরে যায়। 

তথ্য অনুযায়ী, ২০০০ সাল থেকে পরবর্তী দুই দশকে সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘ-মানুষের সংঘাতে আনুমানিক ৩০০ মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে মারা গেছে ৩৮টি বাঘ। বন বিভাগের সর্বশেষ জরিপ অনুযায়ী, বর্তমানে সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা ১২৫টি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা