× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ককটেল বিস্ফোরণে ব্যবসায়ীর তিন আঙুল বিচ্ছিন্ন

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ১৯:৩৫ পিএম

শ্রীপুর থানা। ছবি: সংগৃহীত

শ্রীপুর থানা। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ভাগার থেকে পাওয়া ককটেল সদৃশ বস্তু বিস্ফোরণে ফার্নিচার ব্যবসায়ীর নুর মোহাম্মদের (৪৫) বাম হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে।

খবর পেয়ে এসআরবি গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্য, এসআরবির ঢাকা বোম ডিসপোজাল টিম এবং শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাটিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত নুর মোহাম্মদ ওই এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি পেশায় একজন ফার্নিচার ব্যবসায়ী। বিস্ফোরণে আহত হওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ ও স্থানয়রা জানায়, ফার্নিচার ব্যবসায়ী নূর মোহাম্মদ দোকানের পাশের ময়লার স্তূপের কাছে প্রস্রাব করতে গিয়েছিলেন। ময়লার স্তূপের ককটেল সদৃশ বস্তু পড়ে থাকতে দেখে তিনি সেটা হাতে নিয়ে নাড়াচাড়া করছিলেন। এ সময় বিস্ফোরক জাতীয় বস্তুটিকে চিনতে না পেরে সেফটি রিং টান দিয়ে খুলে ফেলার সঙ্গে সঙ্গে হঠাৎ বিস্ফোরিত হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, দোকানের পিছন থেকে প্রস্রাব করার সময় এক ব্যক্তি ময়লার স্তূপ থেকে একটি প্লাস্টিক বা কৌটার মতো বস্তু হাতে নিয়ে দোকানের সামনে আসেন। সেখানে বসা কয়েকজন এটিকে নাড়াচাড়া করতে নিষেধ করে।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১) গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের স্কোয়াড কমান্ডার দেবজিত পাল বলেন, বোম ডিসপোজাল টিমের তথ্যমতে এটি ৫ আগস্টে থানা থকে হারানো পুলিশের সাউন্ড গ্রেনেড। বোম ডিসপোজাল টিম এবং এসআরবি গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা