× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার ইউনিয়নে সড়ক উন্নয়নকাজ উদ্বোধন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ১৯:২৮ পিএম

ঘোড়াঘাট উপজেলায় চারটি ইউনিয়নে একাধিক সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঘোড়াঘাট উপজেলায় চারটি ইউনিয়নে একাধিক সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় চারটি ইউনিয়নে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও জনসাধারণের যাতায়াত সহজ করতে একাধিক সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করেছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার উপজেলার ঘোড়াঘাট, পালশা, সিংড়া ও বুলাকীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধন করা সড়কগুলোর মধ্যে রয়েছে ৪ নম্বর ঘোড়াঘাট ইউনিয়নের চোপাগাড়ী-হাটপাড়া সড়ক এবং বানিয়াল পাকা রাস্তা। এ ছাড়া ২ নম্বর পালশা ইউনিয়নের পালশা ভিলেজ সড়ক, ৩ নম্বর সিংড়া ইউনিয়নের চানপাড়া বাজার হয়ে ভর্ণীপাড়া বাজার পর্যন্ত সড়ক এবং ভর্ণাপাড়া উচ্চ বিদ্যালয় থেকে সাতপাড়া হয়ে গোবিন্দপুর পর্যন্ত সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করা হয়। অন্যদিকে, ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ি বাজার থেকে কৈপাড়া হিন্দুপাড়া পর্যন্ত সড়ক উন্নয়নকাজও উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানা বিএনপির সভাপতি শাহ মো. শামিম হোসেন চৌধুরী, সিনিয়র সহসভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুল ইসলাম লাবল্লু, ঘোড়াঘাট পৌরসভার মেয়র মো. আব্দুল সাত্তার মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল-আল-মামুন কাওসার শেখ এবং ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা