× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বকশীগঞ্জে বৃক্ষমেলা উদ্বোধন

অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে তা বর্ণনা দেওয়া যাবে না: বিমানমন্ত্রী

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ১৯:১৫ পিএম

বকশীগঞ্জ উপজেলা অডিটরিয়ামে সংবর্ধনা ও আলোচনাসভায় বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বকশীগঞ্জ উপজেলা অডিটরিয়ামে সংবর্ধনা ও আলোচনাসভায় বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জামালপুরের বকশীগঞ্জে সামাজিক সুরক্ষা সেবা প্রদান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি। 

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বকশীগঞ্জ উপজেলা চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। এরপর বৃক্ষমেলা পরিদর্শন শেষে উপজেলা অডিটরিয়াম সংবর্ধনা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

বক্তব্যে প্রধান অতিথি বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেন, দেড় বছরে অন্তর্বর্তী সরকার যে ক্ষতি করেছে তা বর্ণনা দেওয়া যাবে না। তাই বিদ্যুৎ, গ্যাস সংকট থেকে কেটে উঠতে প্রায় এক থেকে দেড় বছর সময় লাগবে। এ সময় তিনি বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জে উন্নয়নের প্রতিশ্রুতি প্রদান করেন।

মন্ত্রী আরও বলেন, বিএনপি দেশের সাধারণ জনগণের স্বস্তি নিশ্চিতের রাজনীতি করে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশের গ্যাস বিদ্যুৎ সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছি। তবে বিশ্বের যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় জনসাধারণকে ধৈর্য ধারণ করতে হবে। আমাদের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত। এই ৪০ কোটি হাত যদি দেশের জন্য কাজ করে তবে অচিরেই দেশ উন্নতির শিখরে পৌঁছবে।

উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বর্তমানে কিছু নিষিদ্ধ গোষ্ঠী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। সরকারের ভাবমূর্তি রক্ষায় অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যম কর্মীগণকে এগিয়ে আসতে হবে। দেশের প্রতি দায়িত্ববোধ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে ভূমিকা গ্রহণ করতে হবে। 
উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি, আরও বক্তব্য দেন দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ সার্কেল মো. জনায়েদ আফরাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির আহ্বায়ক আনিছুজ্জান গামা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাহজান শাওন, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল্লাহ সওদাগর বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশিকুর রহমান তুলন প্রমুখ। 

পরে মন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে অর্জুন গাছের চারা রোপণ, পূজা মন্ডপে সরকারি সহায়তা, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ,গরীব-অসহায়দের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা