× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিদিনের বাংলাদেশে খবর প্রকাশ

জরাজীর্ণ আয়রন ব্রিজের সংস্কার

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ১৬:১৮ পিএম

বাকেরগঞ্জ পৌরসভার পশ্চিম পাশে সীমন্ত নদীর ওপর অবস্থিত জরাজীর্ণ আয়রন ব্রিজের সংস্কারকাজ চলাকালে পরিদর্শন করেন ইউএনও মিল্টন চন্দ্র পাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাকেরগঞ্জ পৌরসভার পশ্চিম পাশে সীমন্ত নদীর ওপর অবস্থিত জরাজীর্ণ আয়রন ব্রিজের সংস্কারকাজ চলাকালে পরিদর্শন করেন ইউএনও মিল্টন চন্দ্র পাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশে সংবাদ প্রকাশের পর বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার পশ্চিম পাশে সীমন্ত নদীর ওপর অবস্থিত জরাজীর্ণ আয়রন ব্রিজের সংস্কারকাজ শুরু হয়েছে।

শুক্রবার সকালে ব্রিজটির সংস্কারকাজ চলাকালে সরেজমিনে পরিদর্শন করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মিল্টন চন্দ্র পাল।

দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ব্রিজটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় স্থানীয় বাসিন্দা, যাত্রী ও পথচারীদের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। বাকেরগঞ্জ পৌরসভার ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে অবস্থিত গুরুত্বপূর্ণ এই ব্রিজটি দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ ও বিভিন্ন যানবাহন চলাচল করে।

গত ২৩ সেপ্টেম্বর ব্রিজটির জরাজীর্ণ অবস্থা, ঝুঁকিপূর্ণ চলাচল এবং জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরে জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশে অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রশাসনের নজরে আসার পর ব্রিজটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত স্ল্যাব সংস্কারের কাজ শুরু হয়।

পরিদর্শনকালে ইউএনও মিল্টন চন্দ্র পাল ব্রিজটির দুই পাশের ভাঙা লোহার হাতল বা রেলিং দেখতে পান। এ সময় তিনি জানান, পৌরসভার প্রকৌশলী সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারকাজের জন্য একটি বাজেট তৈরি করবেন। পরে সেই বাজেট অনুযায়ী ব্রিজটির প্রয়োজনীয় সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় স্থানীয় বাসিন্দারা ব্রিজের ওপর ঢালাই করার আবেদন জানান। জবাবে ইউএনও এ বিষয়ে সংসদ সদস্যের (এমপি) সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

পরিদর্শনকালে ইউএনওর সঙ্গে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল, উপজেলা যুবদলের সদস্য সচিব রুবেল জোমাদ্দার, বাকেরগঞ্জ পৌরসভার হিসাবরক্ষক আব্দুস সালামসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা