× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০ অক্টোবর রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজশাহী অফিস

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ১৩:৪৭ পিএম

  শাহী মহানগর পুলিশের (আরএমপি) সদরদপ্তরে বৃহস্পতিবার রাতে আয়োজিত সভায় প্রধান অতিথি  ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শাহী মহানগর পুলিশের (আরএমপি) সদরদপ্তরে বৃহস্পতিবার রাতে আয়োজিত সভায় প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুসারে প্রধানমন্ত্রী রাজশাহী নগরীতে অবস্থিত ধরমসভা পরিদর্শন করবেন এবং মাদ্রাসা ময়দানে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

এদিকে প্রধানমন্ত্রীর রাজশাহী সফর এবং শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে শাহী মহানগর পুলিশের (আরএমপি) সদরদপ্তরে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। 

সভায় প্রধানমন্ত্রীর রাজশাহী সফর সফল, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ফয়েজুল কবির, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট এবং জেলা পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা