× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএসএফের হাতে আটক বাংলাদেশি দুই পুলিশ

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ১১:১৩ এএম

ব্রাহ্মণপাড়া থানা। ফাইল ছবি

ব্রাহ্মণপাড়া থানা। ফাইল ছবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে ভারতীয় সীমানায় ঢুকে পড়া বাংলাদেশের দুই পুলিশ সদস্যকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

ভুলবশত সীমান্ত পেরিয়ে যাওয়ার পর স্থানীয় ভারতীয় নাগরিকদের সহায়তায় তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকার ২০৫৯ নম্বর সীমান্ত পিলারের নিকটবর্তী এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের উচ্চপর্যায়ের যোগাযোগের মাধ্যমে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

আটক দুই পুলিশ সদস্য হলেন- ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইমরান হোসেন এবং কনস্টেবল রোহিত দেওয়ান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে ব্রাহ্মণপাড়া থানার একটি নিয়মিত টহল দল সিএনজিচালিত অটোরিকশায় ডিউটির দায়িত্বে ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে আশাবাড়ি সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে অভিযান চালায় দলটি। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক চোরাকারবারি দৌড়ে ভারতীয় সীমানার দিকে পালানোর চেষ্টা করে। তাকে ধরতে পেছনের দিক থেকে ধাওয়া করেন কনস্টেবল রোহিত দেওয়ান।

ধাওয়া করতে গিয়ে একপর্যায়ে রোহিত দেওয়ান ভুলবশত আন্তর্জাতিক সীমান্ত রেখা পেরিয়ে ভারতের অভ্যন্তরে চলে যান। এ সময় ভারতের সাধারণ নাগরিকেরা তাকে ঘিরে ধরে আটক করেন। বিষয়টি দেখতে পেয়ে ডিউটি পার্টির ইনচার্জ এএসআই ইমরান হোসেন সহকর্মী রোহিতকে ছাড়াতে দ্রুত এগিয়ে যান। কিন্তু স্থানীয়রা তাকেও অবরুদ্ধ করে ফেলে। পরবর্তীতে ভারতীয় নাগরিকেরা বিএসএফ সদস্যদের খবর দিলে তাদের ডেকে দুই পুলিশ সদস্যকে তাদের হাতে তুলে দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, “মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে সীমান্ত অতিক্রম করায় আমাদের দুই সদস্য ভারতীয় অংশে চলে যান। পরে স্থানীয়রা তাদের আটকে বিএসএফের কাছে হস্তান্তর করে। তাদের নিরাপদে ও অক্ষত অবস্থায় ফেরত আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকসহ প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক প্রক্রিয়া চলমান।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা