× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশাল

অভিযানেও থামছে না মেঘনায় মা ইলিশ নিধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ২২:৩৫ পিএম

মা ইলিশ রক্ষায় সরকারিভাবে ঘোষণা দিয়ে বরিশালের মেঘনা নদীতে কিছুতেই মা ইলিশ শিকার বন্ধ করা যাচ্ছে না। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মা ইলিশ রক্ষায় সরকারিভাবে ঘোষণা দিয়ে বরিশালের মেঘনা নদীতে কিছুতেই মা ইলিশ শিকার বন্ধ করা যাচ্ছে না। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মা ইলিশ রক্ষায় সরকারিভাবে ঘোষণা দিয়ে বরিশালের মেঘনা নদীতে কিছুতেই মা ইলিশ শিকার বন্ধ করা যাচ্ছে না। জেলেরা ইলিশের প্রধান প্রজনন কেন্দ্র মেঘনা নদীতে জাল ফেলছে। শুধু মেঘনা নয়, জেলার সব নদীতে ইলিশ শিকারে মেতে উঠেছে তারা।

স্বাভাবিক সময়ের চেয়ে দুই থেকে তিনগুন বেশি জাল ফেলছে নদীতে। অভিযান চালালেও কিছুতেই থামছে না মেঘনায় মা ইলিশ নিধন। এর পেছনে হিজলা উপজেলা বিএনপির দুই নেতার নিয়ন্ত্রণ ও প্রভাব কাজ করছে বলে অভিযোগ এলেও তারা সেই অভিযোগ অস্বীকার করেছেন। 

মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ নিষেধাজ্ঞার সময়ে নিয়মিত অভিযান পরিচালনা করলেও তারা জনবল স্বল্পতায় নিজেদের সীমাবদ্ধতার কথাও বলছেন।

নাম প্রকাশ না করার শর্তে হিজলার একাধিক বাসিন্দা জানান, মূল মেঘনা এখন উন্মুক্ত। সেখানে প্রশাসেনর অনুপস্থিতর সুযোগে জেলেরা নির্বিঘ্নে ইলিশ নিধন করছে। তাদের অভিযোগ, হিজলা উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন খোকন দপ্তরি ও সদস্য সচিব দেওয়ান মনির হোসেন মেঘনা নদীর মাছ শিকার ও কেনাবেচা নিয়ন্ত্রন করছেন। তারা ঠিক করে দিচ্ছেন কোন জেলেরা কখন কোথায় মাছ শিকার করবেন। তাদের কথার বাইরে কেউ মাছ শিকার ও বেচাকেনা করতে পারে না। নেতারা মাছ বিক্রির শতকরা ১০ টাকা করে নেয়। নদীতে প্রতিটি জালের জন্য প্রশাসনের নাম করে নেওয়া হচ্ছে দুই হাজার টাকা করে।

হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্য ইয়াছিনুল হক বলেন, আমাদের লোকবল খুবই কম। অভিযান চালানো হয়, আমাদের সামর্থ্য অনুযায়ী।

মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, মেঘনা নদীর মেহেন্দিগঞ্জের উলানিয়া পর থেকে অন্তত ৬০ কিলোমিটার এলাকা গুরুত্বপূর্ন। এ এলাকায় মাছ শিকার বন্ধ করতে না পারলে নিষেধাজ্ঞার কোনো ফল আসবে না। 

হিজলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা কেএম মাহফুজুর রহমান বলেন, স্বাভাবিক মৌসুমের চেয়ে বর্তমানে দুই থেকে তিনগুন বেশি জাল ফেলছে জেলেরা। অভিযান করে ধাওয়া দিলে সরে যায়। তবুও আমরা চেষ্টা করছি, যতটুকু রক্ষা করা যায়।

এ সব বিষয়ে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদার বলেন, দুই প্রভাবশালী নেতাকে ডেকে নিষেধাজ্ঞা সময়ে মাছ শিকার না হয় সেজন্য সহায়তা চাওয়া হয়েছে। রাতে সব সময় অভিযান চালানো সম্ভব হয় না। এই সুযোগে মাছ শিকার করে জেলেনা। এটা বন্ধ করতে আমরা চেষ্টা করছি।

তবে অভিযোগের বিষয়ে হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব দেয়ান মনির হোসেন বলেন, আমরা সরকারের পক্ষে আছি। যারা মাছ শিকার করবে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা ড. মো হাদিউজ্জামান বলেন, মেঘনা নদীর ৬০ কিলোমিটার এলাকা গুরুত্বপূর্ন। এই এলাকায় নৌ-বাহিনীর একটি জাহাজ মোতায়েন করা গেলে, সঙ্গে কোস্টগার্ড ও পুলিশ থাকলে মাছ শিকার বন্ধ করা যেতো। আমরা চেষ্টা করছি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা