× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোহিঙ্গা সংকটে নিরাপত্তায় জোর সংসদীয় কমিটির

কক্সবাজার অফিস

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ২০:৩৮ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে দিনব্যাপী পরিদর্শন করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে দিনব্যাপী পরিদর্শন করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় পাওয়া তথ্য যাচাই-বাছাই করে সরকারকে লিখিত সুপারিশ দেবে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এসব সমস্যা সমাধানে জাতীয় নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরী।

বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার শহরে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়ে সরকারি প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, এনজিও ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জাহরাত আদিব চৌধুরী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে এখন বহুমুখী সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে অর্থসহায়তা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও আইনশৃঙ্খলার বিষয়গুলোও বিবেচনায় নিতে হবে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে প্রধানমন্ত্রী জাতিসংঘে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ওই প্রস্তাবের আলোকে প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখা জরুরি।

রোহিঙ্গা আশ্রয়শিবিরের সার্বিক পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম ও প্রত্যাবাসন সংক্রান্ত বিষয় পর্যালোচনা করতে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ছয় সদস্যের একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার সকালে বিমানযোগে কক্সবাজার পৌঁছায়। সেখান থেকে তারা সরাসরি উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে যান। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রতিনিধিদলের সদস্যরা কয়েকটি আশ্রয়শিবির পরিদর্শন করেন এবং বিভিন্ন মানবিক সেবা কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন এস কে আজিজুল বারী, সৈয়দ সাঈদ আল নোমান, সানজিদা ইসলাম তুলি ও মীর আহমদ বিন কাসেম।

কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধিদলটি উখিয়ার ৬ নম্বর আশ্রয়শিবিরে অবস্থিত আরাকান ও মিয়ানমারের ঐতিহ্য কেন্দ্র পরিদর্শন করে। পরে ৯ নম্বর আশ্রয়শিবিরে তুর্কি ফিল্ড হাসপাতাল এবং ৪ নম্বর আশ্রয়শিবিরে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) পরিচালিত খাদ্য বিতরণকেন্দ্র ঘুরে দেখে। এ ছাড়া ৪ নম্বর আশ্রয়শিবিরের ক্যাম্প ইনচার্জের (সিআইসি) কার্যালয়ে রোহিঙ্গা যুবক ও নারীদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিনিধিদলের সদস্যরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা