ঠাকুরগাঁও-১ আসন
ঠাকুরগাঁও প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ২০:০৮ পিএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের নির্বাচনী প্রচারণার খরচ জোগাতে নিজেদের ব্যাংকে সঞ্চিত অর্থদান করেছে দুই শিশু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের নির্বাচনী প্রচারণার খরচ জোগাতে নিজেদের ব্যাংকে সঞ্চিত অর্থদান করেছে দুই শিশু।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের ভুল্লী এলাকার বালিয়া ইউনিয়নের বটতলী এলাকায় নির্বাচনী প্রচারণা চালান বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন।
এ সময় দুই শিশু তাদের ব্যাংকে সঞ্চিত অর্থ তার হাতে তুলে দেয়। এ সময় মির্জা ফয়সল আমিন দুই শিশুর জন্য সবার কাছে দোয়া চান। পাশাপাশি তিনি মসজিদের উন্নয়নে অর্থ দান করেন। নির্বাচনী প্রচারণাকালে তিনি ঠাকুরগাঁও-১ নির্বাচনী এলাকার উন্নয়ন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।