× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দলিল লেখক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ২০:০৩ পিএম

রূপগঞ্জে সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রূপগঞ্জে সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় রূপগঞ্জ পশ্চিম সাবরেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, রূপগঞ্জ পশ্চিম সাবরেজিস্ট্রি অফিসের সাবরেজিস্ট্রার গোলাম মর্তুজা এবং রূপগঞ্জ পূর্ব সাবরেজিস্ট্রি অফিসের সাবরেজিস্ট্রার মজিবুর রহমানসহ অনেকে। রূপগঞ্জ সাবরেজিস্ট্রি অফিসের স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি হাবিবুর রহমান বাবুলের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আবু মুহাম্মদ মাসুম। 

এতে রূপগঞ্জের পশ্চিম ও পূর্ব সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক এবং স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, গত পাঁচ বছরে রূপগঞ্জের দুটি সাবরেজিস্ট্রি অফিস থেকে সরকার দুই হাজার কোটি টাকা রাজস্ব পেয়েছে। অথচ এখনও জরাজীর্ণ ও ভাঙাচোরা স্থাপনায় জমি রেজিস্ট্রির কার্যক্রম চলছে। এতে সেবা নিতে আসা সাধারণ মানুষ ঝুঁকির মধ্যে রয়েছেন। এসব সমস্যা সমাধানে নতুন ভবন নির্মাণের ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে অনেকের জমি হাতছাড়া হয়েছে। যেসব জমি জাল বা অনিয়মের মাধ্যমে দলিল করে দখল করা হয়েছে, সেসব দলিল খুঁজে বের করার চেষ্টা করতে হবে। জমির প্রকৃত মালিকদের অধিকার ফিরিয়ে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। রূপগঞ্জের জমি রূপগঞ্জবাসীর কাছে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা