× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলতি বছরেই ফুলদী নদী ওপর সেতুর কাজ শুরু হবে: মন্ত্রী শেখ রবিউল আলম

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ১৯:৩৪ পিএম

গজারিয়া উপজেলার ফুলদী নদীর ওপর সেতু নির্মাণের স্থান পরিদর্শনকালে বক্তব্য রাখেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গজারিয়া উপজেলার ফুলদী নদীর ওপর সেতু নির্মাণের স্থান পরিদর্শনকালে বক্তব্য রাখেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ফুলদী নদীর ওপর সেতু নির্মাণের স্থান পরিদর্শন করেছেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।

সেতু নির্মাণের প্রকল্প গ্রহণ ও প্রণয়নের প্রক্রিয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে তিনি সম্ভাব্য নির্মাণস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি জানান, চলতি বছরের মধ্যেই ফুলদী নদীতে সেতু নির্মাণের কাজ শুরু হবে।

পরিদর্শনকালে মন্ত্রী বলেন, আমরা যা কিছু করছি, তা টেকসই সমাধানের লক্ষ্যে। আপাতত কোনো সমাধান নয়, আমরা চাই টেকসই সমাধান। পর্যায়ক্রমে সারা দেশে যেসব অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটছে এবং প্রাণহানি হচ্ছে, তা অর্ধেকে নামিয়ে আনতে চাই। দুর্ঘটনার ফলে অনাকাঙ্ক্ষিত মৃত্যু ক্রমান্বয়ে হ্রাস করে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসতে চাই।

ফুলদী নদীর ওপর সেতু নির্মাণের উদ্যোগ গজারিয়ার যোগাযোগব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। প্রকল্প গ্রহণ ও প্রণয়নের প্রক্রিয়ার অংশ হিসেবে নির্মাণস্থল পরিদর্শন করা হয়েছে। মন্ত্রীর বক্তব্য অনুযায়ী চলতি বছরের মধ্যেই প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেনÑ মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন প্রমুখ।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা