× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজারের ৩২৪ মণ্ডপে দুর্গাপূজা, চার স্তরের নিরাপত্তা

কক্সবাজার অফিস

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ১৯:২৭ পিএম

কক্সবাজার শহরের একটি মণ্ডপে সাংবাদিকদের সাথে কথা বলছেন এসআরবি অধিনায়ক ও পূজা উদযাপন পরিষদের নেতা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজার শহরের একটি মণ্ডপে সাংবাদিকদের সাথে কথা বলছেন এসআরবি অধিনায়ক ও পূজা উদযাপন পরিষদের নেতা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার ষষ্ঠীর মধ্য দিয়ে। বৃহস্পতিবার ছিল ১৫ অক্টোবর দেবীর বোধন। আর এই শারদীয় দুর্গোৎসবের জন্য কক্সবাজার জেলার ৩২৪টি মণ্ডপ প্রস্তুতি শেষ।

আর ২১ অক্টোবর কক্সবাজার সমুদ্রসৈকতের দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে তা। যার জন্য সব প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার জেলা কমিটি।

প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী জানিয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে শেষ করতে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূজা উদযাপন পরিষদের তথ্য মতে, এবার কক্সবাজার জেলায় ৩২৪টি পূজামণ্ডপে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। এর মধ্যে ১৫৪টি প্রতিমাপূজার মণ্ডপ এবং ১৭০টি ঘটপূজা। গত বছরের তুলনায় এবার পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে ছয়টি। এর মধ্যে জেলায় এবার সবচেয়ে বেশি পূজামণ্ডপ চকরিয়া উপজেলায়। সেখানে ৭১টি মণ্ডপে দুর্গাপূজা হবে। এ ছাড়া কুতুবদিয়ায় ৪৪টি, রামুতে ৩৭টি, কক্সবাজার সদর উপজেলায় ৩১টি, ঈদগাঁওয়ে ২৯টি, মহেশখালী উপজেলায় ২৮টি, কক্সবাজার পৌরসভায় ২৬টি, চকরিয়া পৌরসভায় ২৫টি, পেকুয়া ও উখিয়ায় ৯টি করে, মহেশখালী পৌরসভায় ৬টি এবং টেকনাফে ৬টি পূজামণ্ডপে দুর্গোৎসব আয়োজনের প্রস্তুতি শেষ হয়েছে।

উৎসব নির্বিঘ্ন করতে স্ব স্ব মণ্ডপ কমিটি প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি উদয় শংকর পাল মিঠু।

তিনি জানান, ধর্মীয় আচার-অনুষ্ঠান যথাযথভাবে পালনের পাশাপাশি দর্শনার্থীদের যাতায়াত, শৃঙ্খলা রক্ষা এবং উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। শুক্রবার (আজ) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। আগামী বুধবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে সনাতনীদের প্রাণের এ উৎসব। অতীতের মতো এবারেও কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে বিসর্জন উপলক্ষে সম্প্রীতির মিলনমেলা হবে। যেখানে পূজারিসহ অন্তত ৪-৫ লাখ মানুষের সমাগম হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন দাশ জানান, পূজা উপলক্ষে রাজনৈতিক ব্যক্তি, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। তাদের পক্ষে নিরাপত্তার কথা নিশ্চিত করা হয়েছে।

কক্সবাজার জেলা পুলিশের ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) অহিদুর রহমান বলেন, সনাতনীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশের পাশাপাশি সাদা পোশাকে শৃঙ্খল রক্ষাবাহিনীর নানা শাখার সদস্যরা, ট্রাফিক ও ট্যুরিস্ট পুলিশ দায়িত্ব পালন করবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা