চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ১৯:১৭ পিএম
জমি নিয়ে বিরোধের জেরে চুয়াডাঙ্গার কৃষকের বাগানের প্রায় ৯৫টি ফলন্ত মাল্টা ও কলাগাছ কেটে ফেলার অভিযোগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
এক রাতেই ধূলিসাৎ হয়ে গেল এক কৃষকের দীর্ঘদিনের লালিত স্বপ্ন। জমি নিয়ে বিরোধের জেরে চুয়াডাঙ্গার কৃষক মো. আব্বাস আলীর বাগানের প্রায় ৯৫টি ফলন্ত মাল্টা ও কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
গত বুধবার রাতে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবখালী গ্রামের ছটাঙ্গাপাড়া মাঠে এ ঘটনা ঘটে। তবে কারা জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
কৃষক মো. আব্বাস আলীর সন্দেহ, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে কেউ তার বাগানের গাছগুলো কেটে দিয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত এই কৃষক।