× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রশাসনের ভূমিকা তদন্তের দাবি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ১৭:৪৪ পিএম

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬ ১৭:৫০ পিএম

লোগো: সংগৃহীত

লোগো: সংগৃহীত

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রশাসনের ভূমিকা ও কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে এইচআরএসএস।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করার দাবিও জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, হাসপাতালের মতো স্থানে চিকিৎসাধীন একজন ব্যক্তির ওপর এ ধরনের হামলা আইনের শাসন, মানবিক মর্যাদা ও জীবনের অধিকারের প্রতি চরম অবজ্ঞার শামিল। আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে শাস্তি দেওয়ার প্রবণতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও গুরুতর প্রশ্ন ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
সংগঠনটির দাবি, প্রথম দফায় হামলার পর ভুক্তভোগীকে নিরাপদ হেফাজতে রাখা ও তার চিকিৎসা নিশ্চিত করতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং হামলাকারীদের প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ভূমিকা কী ছিল, তা নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে স্পষ্ট করতে হবে।

এ ছাড়া নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছে এইচআরএসএস।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা