× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পূজা ঘিরে জমজমাট নারিকেল-গুড়ের বাজার

মোকছেদুল মমিন মোয়াজ্জেম, হিলি (দিনাজপুর)

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ১৭:৪০ পিএম

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬ ১৭:৪৫ পিএম

দুর্গোৎসবকে ঘিরে দিনাজপুরের হিলি বাজারে বেড়েছে নারিকেল ও গুড়ের চাহিদা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দুর্গোৎসবকে ঘিরে দিনাজপুরের হিলি বাজারে বেড়েছে নারিকেল ও গুড়ের চাহিদা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে দিনাজপুরের হিলি বাজারে বেড়েছে নারিকেল ও গুড়ের চাহিদা। উৎসবের অন্যতম অনুষঙ্গ নারিকেলের নাড়ু ও ময়া তৈরির উপকরণ কিনতে বাজারে ভিড় করছেন সনাতন ধর্মাবলম্বীরা। পূজার প্রস্তুতিতে বাড়িতে বাড়িতে চলছে নানা আয়োজন। আর এই আয়োজনকে কেন্দ্র করে জমে উঠতে শুরু করেছে নারিকেল ও গুড়ের বেচাকেনা।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভারত থেকে নারিকেল আমদানি হওয়ায় বাজারে এর সরবরাহ বেড়েছে। ফলে প্রতি পিস নারিকেলের দাম ১০০ টাকা থেকে কমে ৮০ টাকায় নেমেছে। এতে পূজার প্রয়োজনীয় উপকরণ কিনতে এসে কিছুটা স্বস্তি পাচ্ছেন ক্রেতারা। তবে দেশি ও ভারতীয় আখের গুড়ের দাম এখনও তুলনামূলক স্বাভাবিক রয়েছে। বর্তমানে দেশি আখের গুড় প্রতি কেজি ১১০ থেকে ১২০ টাকা এবং ভারত থেকে আমদানি করা আখের গুড় ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বুধবার দুপুরে হিলি বাজারের নারিকেল ও গুড়ের দোকানগুলো ঘুরে দেখা যায়, দোকানিরা সাজিয়ে রেখেছেন বিভিন্ন ধরনের নারিকেল ও গুড়। কোথাও মাটির বড় পাত্রে রাখা হয়েছে দেশি আখের গুড়, আবার কোথাও টিনের পাত্রে বিক্রি হচ্ছে ভারত থেকে আমদানি করা গুড়। পূজার কেনাকাটা করতে আসা ক্রেতারা নিজেদের প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী কিনছেন এসব উপকরণ। বিশেষ করে নারিকেলের নাড়ু ও ময়া তৈরির জন্য নারিকেল এবং গুড়ের খোঁজ করছেন অনেকে।

বাজারে নারিকেল ও গুড় কিনতে আসা পলাশ শীল বলেন, আগামী শনিবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আমাদের শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। পূজার সময় বাড়িতে নানা ধরনের খাবার তৈরির জন্য নারিকেল ও গুড় কিনতে এসেছি।

হিলি বাজারের নারিকেল ব্যবসায়ী মেহেদী হাসান বলেন, দুর্গাপূজা সামনে রেখে নারিকেলের বেচাকেনা আগের তুলনায় কিছুটা বেড়েছে। এ সময় সনাতন ধর্মাবলম্বী ক্রেতারা নাড়ু ও ময়া তৈরির জন্য নারিকেল বেশি কেনেন। ভারত থেকে নারিকেল আমদানি হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে এবং দামও কমেছে। 

বাজারের গুড় ব্যবসায়ী নিরঞ্জন বসাক বলেন, বর্তমানে গুড়ের বাজার স্বাভাবিক রয়েছে। আমরা দেশি আখের গুড় প্রতি কেজি ১১০ থেকে ১২০ টাকা এবং ভারত থেকে আমদানি করা আখের গুড় ১০০ টাকা কেজি দরে বিক্রি করছি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা