× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুর সিটি প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ১২:৩৭ পিএম

কারখানার গেটে টানানো হয়েছে নোটিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কারখানার গেটে টানানো হয়েছে নোটিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত টঙ্গীর বেসরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

ডাম্পিংয়ের কাজ শেষ হওয়ার পর পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়।

ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ইনচার্জ মোহাম্মদ আবু সাঈদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নোটিশ কারখানার গেটে টানানো হয়েছে।

বুধবার রাতে দেওয়া ওই নোটিশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারখানার সকল কার্যক্রম বন্ধ থাকবে।

এর আগে গতকাল বুধবার সকাল সোয়া ১০টায় ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানায় কেমিক্যাল ও অ্যালুমিনিয়াম পেপারের নিচে থাকা রাবারের কারণে আগুন ভয়ংকর রূপ ধারণ করে ৷ পরে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট, সেনাবাহিনী, বিজিবির সমন্বিত চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় ১২ ঘণ্টা পর পুরোপুরি নেভানো হয় সেই আগুন।

আগুন নিয়ন্ত্রণ আসার পর ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণ আসলেও ডাম্পিং ও পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত হতে বৃহস্পতিবার পর্যন্ত সময় লাগতে পারে৷ তবে ফায়ার সার্ভিসের চেষ্টায় বুধবার রাতেই ডাম্পিং কাজ শেষ হয়েছে।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, “আমরা গতকাল রাত ১১টার দিকে ডাম্পিং কাজ শেষ করেছি৷ সেখানে নতুন করে কোনো আশঙ্কা তৈরি হওয়ার সুযোগ নেই”৷

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা