প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ২২:৩৬ পিএম
কোটচাঁদপুর মডেল থানা। ছবি: সংগৃহীত
ঝিনাইদহের কোটচাঁদপুরে হোমিওপ্যাথি চিকিৎসাকেন্দ্রের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে চারজন নারী ও একজন পুরুষ।
উপজেলা শহরের দুধসরা এলাকায় ওই প্রতিষ্ঠানে বুধবার বিকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোমিওপ্যাথিক চিকিৎসাকেন্দ্র হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটিতে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালায় পুলিশ।
তবে আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই হোমিওপ্যাথি চিকিৎসাকেন্দ্রে অসামাজিক কার্যকলাপের অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।