চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ২১:৩৮ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৬ ২২:০৮ পিএম
চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সংগীতশিল্পী শুভ দাশ ও ঐশী রক্ষিতের মৌলিক পূজার গান ‘আগমনী’র আলপনা’র প্রকাশনা অনুষ্ঠান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জি বাংলা সারেগামাপা খ্যাত সংগীতশিল্পী শুভ দাশ ও এই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ঐশী রক্ষিতের মৌলিক পূজার গান ‘আগমনী’র আলপনা’র প্রকাশনা উপলক্ষে চট্টগ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সোমেশ্বর নৃত্যালয়ের উদ্যোগে এ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী এবং আজিম গ্রুপের পরিচালক অনুপ বরণ দাশ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সময়ের সঙ্গে সবকিছু বদলে যায়। গান শোনার মাধ্যমেও এসেছে পরিবর্তন। তবে হাজার বছরের বাংলা গানের আবেদন আজও অমলিন। গান মানুষের চিন্তা-চেতনায় পরিবর্তন আনার পাশাপাশি সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই আরও বেশি মৌলিক গান সৃষ্টি এবং বাংলা গানের শ্রুতিমাধুর্য ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেন তাঁরা।
সংগীতশিল্পী ও বাকার সন্স গ্রুপের চেয়ারম্যান রিয়াজ ওয়ায়েজের সভাপতিত্বে অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করেন সংগীতশিল্পী শুভ দাশ।